News Flash

  • Home
  • Uncategorized
  • পদক না পেলেও দীপা ও ললিতাকে সম্মান জানানোর আবেদন সেহওয়াগের
Image

পদক না পেলেও দীপা ও ললিতাকে সম্মান জানানোর আবেদন সেহওয়াগের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.) : পদক না পেলেও ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে সম্মান জানাক দেশে | এমনটাই চান 30-virender-sehwag-600.jpgপ্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ| নজফগড়ের নবাব জানিয়েছেন, আমি নরেন্দ্র মোদী এবং সুরেশ প্রভুর কাছে আন্তরিক অনুরোধ করতে চাই যাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীপাকে সম্মান জানানো হয়| তবে শুধু দীপাই নয়, ললিতা বব্বরের সমর্থনেও তিনি একই কথা বলেছেন|
সেহওয়াগ বললেন, প্রত্যেকেই উদীয়মান সূর‌্যকে প্রণাম করতে চায়| হতে পারে আমাদের চ্যাম্পিয়নরা রিওতে পদক জয় করতে পারেনি | তবে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে, ওরা যেভাবে অলিম্পিকের মঞ্চে নিজের দক্ষতা মেলে ধরেছে, তা অবশ্যই তারিফযোগ্য| ওদের এই অসামান্য প্রতিভার জন্য সম্মান জানানো উচিত|
ভল্ট ফাইনালে ১৫.০৬৬ পয়েনট পেয়ে চতুর্থ হন জিমন্যাস্টদীপা কর্মকার| পাশাপাশি ৩,০০০ মিটার স্টিপলচেজে ললিতা ব্ববর দশম স্থানে শেষ করেন| তবে ভারতে এই ধরে ইভেন্টগুলির তেমন কোনও পরিকাঠামো না থাকা সত্ত্বেও এরা রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন | এবং ফাইনাল পর‌্যন্ত পৌঁছান| তার জন্যই এদের সম্মান জানানোর আবেদন জানান সেহওয়াগ|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top