নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.) : পদক না পেলেও ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে সম্মান জানাক দেশে | এমনটাই চান
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ| নজফগড়ের নবাব জানিয়েছেন, আমি নরেন্দ্র মোদী এবং সুরেশ প্রভুর কাছে আন্তরিক অনুরোধ করতে চাই যাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীপাকে সম্মান জানানো হয়| তবে শুধু দীপাই নয়, ললিতা বব্বরের সমর্থনেও তিনি একই কথা বলেছেন|
সেহওয়াগ বললেন, প্রত্যেকেই উদীয়মান সূর্যকে প্রণাম করতে চায়| হতে পারে আমাদের চ্যাম্পিয়নরা রিওতে পদক জয় করতে পারেনি | তবে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে, ওরা যেভাবে অলিম্পিকের মঞ্চে নিজের দক্ষতা মেলে ধরেছে, তা অবশ্যই তারিফযোগ্য| ওদের এই অসামান্য প্রতিভার জন্য সম্মান জানানো উচিত|
ভল্ট ফাইনালে ১৫.০৬৬ পয়েনট পেয়ে চতুর্থ হন জিমন্যাস্টদীপা কর্মকার| পাশাপাশি ৩,০০০ মিটার স্টিপলচেজে ললিতা ব্ববর দশম স্থানে শেষ করেন| তবে ভারতে এই ধরে ইভেন্টগুলির তেমন কোনও পরিকাঠামো না থাকা সত্ত্বেও এরা রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন | এবং ফাইনাল পর্যন্ত পৌঁছান| তার জন্যই এদের সম্মান জানানোর আবেদন জানান সেহওয়াগ|
পদক না পেলেও দীপা ও ললিতাকে সম্মান জানানোর আবেদন সেহওয়াগের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















