News Flash

  • Home
  • দিনের খবর
  • জনসভায় প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বললেন মমতা
Image

জনসভায় প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বললেন মমতা

পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল (হি.স.): “এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন।’’ শনিবার কুলটির জনসভায় এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, ‘‘গতকাল মোদী বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তার পর এ সব বলুন।’’

কুলটির সভা থেকে মমতার হুঙ্কার, ‘‘দুই দফার নির্বাচনের পরেই ঘাবড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা বোঝা যাচ্ছে। বিজেপি কিছুতেই জিততে পারবে না।’’

কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “শুনছি এখানকার কয়লাখনি বিক্রির চক্রান্ত চলছে। এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোট মিটে গেলেই গ্যাসের দাম বৃদ্ধি পাবে। বলে দিলাম। আমরা যা বলি তাই করি। আমরা যা দেব বলি তাই দিই। বিজেপি তা করে না। আমরা বাংলা জুড়ে উন্নয়ন করছি।’’

মমতা বলেন, ‘‘আমরা অনেক বাড়ি তৈরি করে দিয়েছি। আরও বাড়ি করে দেব। ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা দেব। পরে আরও ৬০ হাজার দেব। ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। প্রেসার, সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে মোদীর দাম কমেছে।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শুনেছি আগের বার বিজেপি প্রার্থী টাকা দিয়ে জিতেছিলেন ভোটে। এ বারও টাকা ছড়ানোর চেষ্টা করা হবে। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন।’’

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top