News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের বান্সওয়ারায় সড়ক দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত ২
Image

রাজস্থানের বান্সওয়ারায় সড়ক দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত ২

বান্সওয়ারা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজস্থানের বান্সওয়ারায় একটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজস্থানের বান্সওয়ারা জেলার ৫৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। তারফলে ৩ জন যুবকের মৃত্যু হয় এবং আহত হন ২ জন। মৃতদের মরদেহ বাগিদৌড়া কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত মইন এবং আয়ুশ পান্ডেকে বাঁশওয়ারা জেলা হাসপাতাল থেকে উদয়পুরে রেফার করা হয়েছে। বাগিদৌড়া কালিঞ্জরা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালিঞ্জরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ মর্গে পাঠায়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top