News Flash

  • Home
  • দেশ
  • বিশালগড়ে খাদ্য ও মেট্রোলজি দপ্তরের অভিযান
Image

বিশালগড়ে খাদ্য ও মেট্রোলজি দপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ এপ্রিল: বিশালগড় নিউ মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও মেট্রোলজি দপ্তরে অভিযান চালানো হয় শুক্রবার। রাজ্য খাদ্য দপ্তরের ডাইরেক্টর নির্মল অধিকারীর নির্দেশে বিশালগড় নিউ মার্কেটে শুক্রবার দুপুর বারোটায় খাদ্য ও মেট্রোলজি দপ্তরে আধিকারিকদের অভিযান চলে। জানাযায় বাজারে পেঁয়াজ আলু চিনি অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে এমনটাই গোপন খবর ছিলো প্রশাসনের আধিকারিকদের কাছে। সেই গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকদের এই দিনের এই নিউমার্কেট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চলে।

এদিনের এই অভিযানে ছিলেন আগরতলা খাদ্য দপ্তরে ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা, ছিলেন লিগ্যাল মেট্রলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নিতা দেবনাথ,  বিশালগড় মহকুমার ফুড সেফটি অফিসারগন। এদিনে বিশালগড় নিউমার্কেটে অভিযান চালিয়ে ৩টি দোকানে মূল্য তালিকা না ছিলনা ,  পাশাপাশি ৫টি দোকানকে লিগ্যাল মেট্রোলজির বিধি নিষেধ মান্যতা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিযোগে ৫টি দোকানকে নোটিশ করা হয়। এদিকে খাদ্য দপ্তর ও মেট্রোলজি দপ্তরে কর্মীদের অভিযানের আগাম খবর পেয়ে অসাধু কিছু সংখ্যক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে যান।এদিন আধিকারিকরা বিশালগড় নিউ মার্কেট থেকে সোজা চলে আসেন বিশালগড় নিচের বাজার‌। বিশালগড় নিচের বাজার আসামাত্রই অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোজা অন্যত্র চলে যান। বিশালগড় নিচের বাজারে একটি মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার ব্যবহার করায় পাশাপাশি অন্য ২ মুদির দোকানে ওজন মাপার যন্ত্র , লাইসেন্স সঠিক না থাকাই মোট ৩টি দোকানকে নোটিশ জারি করা হয়। প্রতিনিয়ত এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরে ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top