News Flash

Image

আরও একবার মঙ্গলসূত্র প্রসঙ্গ তুললেন মোদী

মালদা, ২৬ এপ্রিল, (হি.স.): মঙ্গলসূত্র প্রসঙ্গ আরও একবার বাংলার মাটিতে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মালদার সভায় তিনি বলেন, “ইন্ডি জোটের আরও এক বিপজ্জনক লক্ষ্য, এরা নতুন আইন এনে মহিলাদের মঙ্গলসূত্র থেকে শুরু করে আদিবাসী মহিলাদের গয়না, সব যাচাই করবে। সেটার জন্য কংগ্রেসের শাহজাদা বিদেশ থেকে এক্স রে মেশিন এনেছে। সবার এক্স রে করে দেবে।”

কংগ্রেস মহিলাদের মঙ্গলসূত্র খুলে নিতে পিছপা হবে না বলে সম্প্রতি নির্বাচনী সভায় মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। যে মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের নোটিসও পেতে হয়েছে তাঁকে।

শুক্রবার নরেন্দ্র মোদী বলেন, “কংগ্রেসের উদ্দেশ্য, যার কাছে যা সোনা চাঁদি জমি থাকবে, সবটাই কব্জা করে নিয়ে সেটার একটা অংশ এরা নিজেদের ভোটব্যাঙ্ককে দিয়ে দেবে। আর মজাটা দেখুন, তৃণমূলের কেউ এটা নিয়ে একটা শব্দও বলছে না। বরং মৌন থেকে সেটাকে সমর্থন করছেন।”

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top