News Flash

Image

মহারাজগঞ্জ বাজারের খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ২৪ এপ্রিল : সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে আজ মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারে অভিযান চালিয়েছে। এদিন অভিযানে নেমে বাজারের ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে।তাছাড়া, বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য স্বাভাবিকের চাইতে ৫টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর।

এদিন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, বিগত কয়েকদিন যাবৎবাজারে সবজির দাম উর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। তাই, আজ সকালে মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারের বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য অভিযান চালানো হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন, অভিযানে নেমে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য স্বাভাবিকের চাইতে ৫টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের কারণ জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর দিতে পারেন নি। ওই দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবহা গ্রহণ করা হবে। এরকম অভিযান আরো আগামী দিনে জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top