News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা ভোটের দ্বিতীয় দফা নির্বাচনের আজ সরব প্রচার সাঙ্গ
Image

লোকসভা ভোটের দ্বিতীয় দফা নির্বাচনের আজ সরব প্রচার সাঙ্গ

আগরতলা, ২৪ এপ্রিল : হাইভোল্টেজ লোকসভা ভোটের দ্বিতীয় দফা নির্বাচনের আজ সরব প্রচার সাঙ্গ হয়েছে।আজ বিকাল পাঁচটায় সরব প্রচার সমাপ্ত হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে ভোটের প্রচার সেরে প্রার্থী, রাজনৈতিক দল এবং নেতা ও কর্মীরা এখন কিছুটা বিশ্রামের আমেজে রয়েছেন। ভোটের প্রচার শুরু হওয়ার পর থেকে তীব্র দাবদাহ বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁদের।সকাল থেকে রাত পর্যন্ত জনসম্মুখে ছুটে বেড়িয়েছেন প্রার্থী সহ নেতা- কর্মীরা।

সভা সমাবেশে আওয়াজ ফাটানো থেকে শুরু করে রোড শো সব কিছুতেই চমক দেওয়ার চেষ্টা হয়েছে।গণদেবতাদের আকৃষ্ট করার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতা, কর্মী ও প্রার্থীরা দিনরাত খেটেছেন। এখন চারিদিকে অনেকটাই নিস্তব্ধতা বিরাজ করবে। আগামী ২৬ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ হবে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top