News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই উপজাতি নাবালিকা গণ ধর্ষনের শিকার, অভিযুক্ত সাত উপজাতি যুবক, গ্রেফতার আরো এক
Image

দুই উপজাতি নাবালিকা গণ ধর্ষনের শিকার, অভিযুক্ত সাত উপজাতি যুবক, গ্রেফতার আরো এক

আগরতলা, ২৪ এপ্রিল : সাত উপজাতি যুবকের দ্বারা গণ ধর্ষনের শিকার হয়েছে দুই উপজাতি নাবালিকা।ওই ধর্ষণ কাণ্ডে আরো এক নাবালক অভিযুক্তকে জালে তুলল পেরেছে শ্রীনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, শ্রীনগর থানার অন্তর্গত গঙ্গারাম পাড়ায় গত ১৩ এপ্রিল আমবাসা এবং খুমলুং এর দুই নাবালিকা মেয়ে সাত যুবকের দ্ধারা গণধর্ষণের শিকার হয়েছিল। পরে ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় সাত অভিযুক্তের বিরুদ্ধে লিখিত আকারের ধর্ষণের মামলা দায়ের করা হয়। পুলিশ ধর্ষণের মামলা নথিভুক্ত করে প্রথমে দুই নাবালক ও এক ১৮ উর্ধ্ব অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করে। তারপর থেকে শ্রীনগর থানার পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে অভিযান জারি রাখে অবশেষে মঙ্গলবার রাতে জারুলবাছাই দুখিয়াকুবড়া এলাকা থেকে আরো এক নাবালক অভিযুক্তকে জালে তুলে। পুলিশের জিজ্ঞাসাবাদ ওই নাবালক অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করে।

পুলিশ জানিয়েছে, বুধবার নাবালক অভিযুক্তকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হবে।এই ধর্ষণের মামলায় এখন পর্যন্ত মোট চারজন অভিযুক্তকে পুলিশ জালে তুলেছে বাকি আরো তিন অভিযুক্তকেও পুলিশ খুব শীঘ্রই জালে তুলবে বলে আশা ব্যক্ত করেছেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top