News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকাঠামো দুর্বলতায় বেআইনী ভবন ভাঙ্গা সম্ভব হচ্ছেনা, স্বীকারোক্তি পুর নিগমের
Image

পরিকাঠামো দুর্বলতায় বেআইনী ভবন ভাঙ্গা সম্ভব হচ্ছেনা, স্বীকারোক্তি পুর নিগমের

AMC MAYORনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ পুর নিগম ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার সে কথাই আজ প্রমাণিত হয়েছে৷ নিগমের কার্যালয়ে বেআইনী ভবন নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য অকপটে স্বীকার করেছেন পরিকাঠামোগত দূর্বলতার কারণে আগরতলা শহরে বহু বেআইনী ভবন ভাঙ্গা সম্ভব হচ্ছে না৷ তাঁর সাফ কথা, এই আগরতলা শহরে বহু বেআইনী ভবন রয়েছে৷ কিন্তু সেগুলি ভাঙ্গতে যে পরিকাঠামো দরকার তাতে যথেষ্ট দূর্বলতা রয়েছে৷ সে জন্য বেআইনী ভবনগুলির মালিকদের নিজেদেরকেই ভেঙ্গে ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তিনি বলেন, জোর করে কোন কাজ নিগম করে না৷ কিন্তু আইনকে হাতে নিলে তা বরদাস্তও করে না৷ তবে, কেউ বেআইনী ভবন ভাঙ্গতে না চাইলে বলপূর্বক কিছু করতে চাইছে না নিগম৷
দূর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, পুর নিগমে বিভিন্ন পরিকাঠামোর দিক দিয়ে এখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি৷ যে টাস্কফোর্স রয়েছে তাদের দিয়েও বেআইনী ভবন ভাঙ্গার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না৷ শ্রীমতী ভট্টাচার্য্যর এই স্বীকারোক্তিতে অনেকটাই স্পষ্ট নিগম এলাকায় যে সমস্ত বেআইনী ভবন গড়ে উঠেছে সেগুলির বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া সম্ভব হবে না৷ রাজ্য ভূমিকম্পপ্রবণ জোন হিসেবে চিহ্ণিত অথচ এমন বহু ভবন রয়েছে যেগুলি প্ল্যান ছাড়াই নির্মাণ হয়েছে৷ নতুন বিল্ডিং রুলস তোয়াক্কা না করে রাজধানী আগরতলায় যে বহুতলগুলি গড়ে উঠেছে সেগুলির ঝঁুকির হার কতটা রয়েছে সে বিষয়ে নিগম ভালোভাবেই অবগত আছে৷ তা সত্ত্বেও পুরবাসীরা বিপদের মুখে থাকলেও পুর নিগম শুধুমাত্র পরিকাঠামোগত দূর্বলতার যুক্তি দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে৷ বিধানসভায় নগরোন্নয়নমন্ত্রী মানিক দে জানিয়েছিলেন, নতুন বিল্ডিং রুলস মোতাবেক যে সমস্ত বাড়িঘর নির্মাণ হয়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অথচ আজ পুর নিগমের মেয়র ইন কাউন্সিল অকপটে যে কথা জানালেন তাতে বেআইনী ভবনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিগমের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top