News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ-র বার্ষিক সাধারণ সভা ২৬ মে নতুন ৮টি দলের অনুমোদন, মরশুম জুনে
Image

টিএফএ-র বার্ষিক সাধারণ সভা ২৬ মে নতুন ৮টি দলের অনুমোদন, মরশুম জুনে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠক রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে টি এফ এ-র গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির সভায় আলোচনাক্রমে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক করা হয়েছে । আগামী ২৬ মে হবে টিএফএ-র বার্ষিক সাধারণ সভা। একই সঙ্গে গত গভর্নিং বডির সভায় আলোচিত বিষয় ও সিদ্ধান্তগুলো নিয়ে সেগুলোর অনুমোদন সাপেক্ষে আলোচনা হয়েছে।‌ আসন্ন মরশুমে ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে, বিশেষ করে সি-ডিভিশনে নতুন করে ৭টি টিম এবং মহিলা ফুটবল টুর্নামেন্টে একটি টিম সংযোজন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরও আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে গভর্নিং বডির সভায়। উল্লেখ্য, গত ৫ এপ্রিল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস বেয়ারাররা একটি বৈঠকে বসে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে ৭টি টিম নতুন করে নাম নথিভুক্ত করনের আবেদন করেছিল। এছাড়া জুন মাস থেকে ফুটবল মরশুম শুরু হবে বলে স্থির হয়েছে টুর্নামেন্ট ঘিরে বেশ কিছু গাইডলাইন তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সবকটি ক্লাব দলকে এ বিষয়ে জানানো হবে। টিএফ এর নতুন কমিটি গঠন প্রকল্পে নির্বাচন আধিকারিকও স্থির করা হয়েছে। টি এফ এ-র সম্পাদক রবিবার অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top