ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠক রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে টি এফ এ-র গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির সভায় আলোচনাক্রমে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক করা হয়েছে । আগামী ২৬ মে হবে টিএফএ-র বার্ষিক সাধারণ সভা। একই সঙ্গে গত গভর্নিং বডির সভায় আলোচিত বিষয় ও সিদ্ধান্তগুলো নিয়ে সেগুলোর অনুমোদন সাপেক্ষে আলোচনা হয়েছে। আসন্ন মরশুমে ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে, বিশেষ করে সি-ডিভিশনে নতুন করে ৭টি টিম এবং মহিলা ফুটবল টুর্নামেন্টে একটি টিম সংযোজন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরও আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে গভর্নিং বডির সভায়। উল্লেখ্য, গত ৫ এপ্রিল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস বেয়ারাররা একটি বৈঠকে বসে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে ৭টি টিম নতুন করে নাম নথিভুক্ত করনের আবেদন করেছিল। এছাড়া জুন মাস থেকে ফুটবল মরশুম শুরু হবে বলে স্থির হয়েছে টুর্নামেন্ট ঘিরে বেশ কিছু গাইডলাইন তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সবকটি ক্লাব দলকে এ বিষয়ে জানানো হবে। টিএফ এর নতুন কমিটি গঠন প্রকল্পে নির্বাচন আধিকারিকও স্থির করা হয়েছে। টি এফ এ-র সম্পাদক রবিবার অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান।

টিএফএ-র বার্ষিক সাধারণ সভা ২৬ মে নতুন ৮টি দলের অনুমোদন, মরশুম জুনে
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















