News Flash

  • Home
  • দিনের খবর
  • বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ প্রিয়াঙ্কার
Image

বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ প্রিয়াঙ্কার

রায়পুর, ২১ এপ্রিল (হি.স.) : বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। তিনি রবিবার ছত্তিশগড়ে নির্বাচনী সভায় ভাষণ দেন। ভাষণে প্রিয়াঙ্কা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে কেন্দ্রকে নিশানার পাশাপাশি ছত্তিশগড় এর রাজ্য সরকারকে তীব্রভাবে নিশানা করেন। তিনি এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন উপলক্ষে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। দেশের ভবিষ্যৎ-এর কী হবে এবং আপনাদের পরিশ্রম ও সংগ্রামের কথা কি আদৌও শোনা হচ্ছে।

তিনি বলেন, ৪৫ বছরে ছত্তিশগড়ে বেকারত্ব চরমে পৌঁছেছে, সেইসঙ্গে আজ আমরা জীবন নিয়ে সংগ্রাম করছি, আমরা টাকা রোজগার করছি ঠিকই কিন্তু মূল্যস্ফীতি অনেক বেশি বলে সঞ্চয় করতে পারছি না। তিনি আরও বলেন, বেকারত্ব বর্তমানে এতটাই বেড়েছে যে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকরাও মূল্যস্ফীতির জন্য হিমশিম খাচ্ছেন। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। বিজেপি নেতারা বলছেন, আমাদের ৪০০টি আসন দিন, আমরা সংবিধান পরিবর্তন করব। কেন্দ্র কেন মুদ্রাস্ফীতি বন্ধ করেনি তা বিজেপিকে উত্তর দিতে হবে, সেইসঙ্গে তাদের এটাও জানাতে হবে যে কেন বেকারত্ব এখনও দূর হয়নি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top