News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের ভোট যেন কাটতে না আসে, শর্তসাপেক্ষে কংগ্রেসের পাশে থাকার বার্তা মমতার
Image

তৃণমূলের ভোট যেন কাটতে না আসে, শর্তসাপেক্ষে কংগ্রেসের পাশে থাকার বার্তা মমতার

মালদা, ২০ এপ্রিল, (হি.স.): ‘‘কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে আসবে না।’’ শনিবার মানিকচকের এনায়েৎপুরে মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের প্রচারমঞ্চে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “একটাই নেতা থাকবে দেশে। আর তিনি বাকি দেশটাকে জেলখানায় পরিণত করবেন। আপনারা কি তাই চান? তা হলে দেশটাকে বাঁচান। মালদহের মঞ্চে বললেন মমতা।”

মমতা বলেন, ‘‘বিজেপিকে ভোট দিলে জানবেন, ওরা আর নির্বাচনই হতে দেবে না। তাই ওদের ভোট দেবেন না।’’

মমতা বলেন, ‘‘সিআরপিএফ নিয়ে এসে যদি ওরা বলে, তবে কি ভোট দিতে যাবেন না? ভোট অবশ্যই দেবেন। মা-বোনেরা দরকার হলে রান্না পরে করবেন। সকাল সকাল ভোট দিয়ে আসবেন। কারণ ভোটদান পবিত্র কর্তব্য।’’

মমতা বললেন, ‘‘প্রসূন (বন্দ্যোপাধ্যায়)কে ভোট দিন ও আপনাদের হয়ে সংসদে জোর গলায় কথা বলবে। আপনাদের কাজ করবে।’’

বিজেপিকে জুমলাবাজ, কুৎসিত ভান্ডার বলে আক্রমণ মমতার। ছন্দ মিলিয়ে বললেন, ‘‘বিজেপির মুখের ভাষা জঘন্য আর সিপিএম তো নগণ্য। আর বাম-কংগ্রেস নিজেরা নিজেদের কাছেই বরেণ্য। মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।’’

মমতা বলেন, “বিজেপি বলছে ৪০০ পার করবে! কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালায় ভোট পাবে না। বিজেপি তামিলনাড়ুতে ভোট পাবে না। গত বার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে। ও রকম ওরা বলে”।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top