News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্ব দপ্তরে চাকুরী নিয়ে শাসক দলেই তীব্র ক্ষোভ বিশালগড়ে
Image

রাজস্ব দপ্তরে চাকুরী নিয়ে শাসক দলেই তীব্র ক্ষোভ বিশালগড়ে

unemployed tripuraনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ আগষ্ট৷৷ বিশালগড়ের প্রতিটি এলাকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে রাজস্ব দপ্তরে চাকুরী বন্টন নিয়ে৷ বিশালগড়ের সিপিএম লোক্যাল কমিটির সদস্যরাও রাজস্ব দপ্তরের চাকুরী নিয়ে ক্ষোভের মুখে পড়েন৷ বিশেষ করে বিশালগড় পশ্চিমাঞ্চলে যতগুলি অফার যায় সেগুলি নিয়ে খোদ শাসক দলের মধ্যেই অসন্তোষ চরমে৷ কোন্ যোগ্যতার নিরিখে চাকুরীর অফার দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ একই ব্যক্তির নামে দুটি অফার, কোটিপতির ঘরে চাকুরী, বিরোধী দলের নেতাকে চাকুরীর অফার৷ এইসব বিষয় নিয়ে শাসক দলের স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিশালগড়েরর কে কে নগর পঞ্চায়েতের বর্তমান প্রধানের মেয়ের জামাইয়ের নামে দুটি অফার৷ এলাকার কোটিপতি বাদল দাসের রাবার বাগান বিক্রিয় ঘটনায় এলাকায় লেনেদেনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল৷ পশ্চিমাঞ্চলের মেম্বার ও এলসিএমদের নিয়ে চেলিখলা শেডঘরে ভানুলাল সাহার বৈঠকে নেতাদের প্রশ্ণবানে জর্জরিত হয়ে ক্ষুব্ধ নেতাদের থামাতে গিয়ে ভানলাল সাহা জানান, চাকুরী নিয়ে কোন অভিযোগ ও প্রশ্ণ থাকলে তা মুখে না বলে কাগজে লিখে দিতে৷ এতে আরও ক্ষেপে যান স্থানীয় নেতারা৷ দলের উপর স্তরের নেতাদের একটিই বক্তব্য চাকুরী দিচ্ছে রাজ্য সরকার৷ তাহলে প্রশ্ণ উঠেছে কেন চাকুরী প্রার্থী বেকারদের আশ্বাস দেওয়া হয় পার্টির মিছিল মিটিয়ে যোগ দিলে চাকুরী দেওয়া হবে৷ ইন্টারভিউ দেওয়ার পর কেনই বেকার চাকুরীপ্রার্থীরা তাদের টুকেন নম্বর সিপিএম পার্টির নেতাদের হাতে তুলে দেয়৷ এদিকে, শাসক দলের নেতারা রাজস্ব দপ্তরে চাকুরীর অফার ছাড়ার পরপরই পার্টি অফিসগুলিতে ক্যাডার বেকারদের ভীড় জমছে৷ প্রতিদিনই দলের নেতারা বেকার ক্যাডারদের তোপের মুখে পড়ছেন৷ কোনও রকমে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে৷ আশ্বাস দেওয়া হচ্ছে পরবর্তীতে অন্য কোন দপ্তরে চাকুরী দেওয়া হবে৷ প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে সরকারী বিভিন্ন দপ্তরে চাকুরী প্রদানের ক্ষেত্রে স্বজন পোষণ ও অনিয়মের অভিযোগ উঠেছে৷ বছরের পর বছর রাজ্য বামফ্রন্ট সরকার চাকুরী প্রদানের ক্ষেত্রে দলবাজী ও স্বজন পোষণ করে চলেছে৷ তাতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত হচ্ছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top