News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের ১২টি লোকসভা আসনে প্রথম ২ ঘন্টায় ১০.৬৭ শতাংশ ভোট পড়েছে
Image

রাজস্থানের ১২টি লোকসভা আসনে প্রথম ২ ঘন্টায় ১০.৬৭ শতাংশ ভোট পড়েছে

জয়পুর, ১৯ এপ্রিল (হি.স.) : রাজস্থানে প্রথম দফার ১২টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত ১০ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার শ্রী গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করাউলি-ধোলপুর, দৌসা এবং নাগৌর আসনে ভোট হচ্ছে। নাগৌর, বিকানের, আলওয়ার এবং চুরু এই চারটি আসন নিয়ে সারাদেশে চর্চা হচ্ছে। এই চারটি আসনে ২জন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপির এক সাংসদও রয়েছেন। নাগৌর আসনে বিজেপির জ্যোতি মির্ধার বিরুদ্ধে লড়ছেন হনুমান বেনিওয়াল। প্রথম ধাপে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজার ৫৪১ ভোটার।

এদিন সকাল সাড়ে ৯ টায় নির্বাচন দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শ্রীগঙ্গানগরে ১৪.১৪, বিকানেরে ১০, চুরুতে ১১.৫০, ঝুনঝুনুতে ৮.৮৩, সিকারে ৯.৬৯, জয়পুরে ১১.১০, আলওয়ারে ১২.০৩, ভরতপুরে ৯.৮৫ শতাংশ, করৌলি-ধোলপুরে ৯.৭১, দৌসায় ৯.৭০ এবং নাগৌর লোকসভা আসনে ১০.৩৪ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top