News Flash

Image

বজ্রঘাতে মৃত্যু দুটি গবাদি পশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল: কালবৈশাখীর ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুর। আহত হয়েছে আরও একটি গবাদি পশু। একই সাথে গবাদি পশুর মালিকও বজ্রাঘাতে  কিছুটা আহত হয়েছেন বলে খবর। ঘটনা বৃহস্পতিবার বিকেলে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জম্পুজলা নবশান্তিগঞ্জ ঝনবাড়িয়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয় জম্পুইজলাতে। ব্রজপাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শান্তিগঞ্জ ঝনবাড়িয়া এলাকার গো-পালক দুলাল মিঞার দুটি গরু। আহত হয় একটি গরু‌। মালিক দুলাল মিয়াও আহত হন। তাদের গরু ঘরের উপর এই বাজ পড়ে গরুগুলির মৃত্যু হয়েছে ‌বলে দাবি করা হচ্ছে। দুলাল মিয়া ওই সময় গরু ঘরেই ছিলেন। ‌ যার ফলে তিনিও আহত হয়েছেন।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top