News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ২৮টি মডেল পোলিং স্টেশন, জানালেন রিটার্নিং অফিসার
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ২৮টি মডেল পোলিং স্টেশন, জানালেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন প্রথম দফায় দেশের বিভিন্ন রাজ্যে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের মধ্যে এক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ হবে  শুক্রবার সকাল ৭টা থেকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবার ১৬৮২ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মডেল পোলিং স্টেশন। জনগণ যেন উৎসবের মেজাজে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগ্রহী হয় সেজন্যই মডেল পোলিং স্টেশন গুলি নির্মাণ করা হয় বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার।

মডেল পোলিং স্টেশন সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ২৮ টি মডেল পোলিং স্টেশন রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি মডেল বুথে রয়েছে বসার জায়গা, থাকবে পানীয় জল। এবং এর মধ্যে কিছু বুথ রয়েছে যেগুলিকে বেলুন এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। যেন উৎসবের মেজাজে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়াও মহিলা দ্বারা নিয়ন্ত্রিত ৫৮ টি পোলিং স্টেশন রয়েছে। এ পোলিং স্টেশন গুলিতে ভোট কর্মীরা প্রত্যেকেই মহিলা। তারা আজ বৃহস্পতিবারই ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনে চলে গেছেন। শুক্রবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই তারা ফিরবেন বলে জানিয়েছেন ডক্টর বিশাল কুমার।

তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রের জন্য চারজন নিরাপত্তারক্ষী এবং ৭জন ভোট কর্মী রয়েছেন। ভোট কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানদের হাতে। তবে ভোট কেন্দ্রের বাইরে টি এস আর বাহিনীর জওয়ান এবং ত্রিপুরা পুলিশের কর্মীরা নিরাপত্তার তদারকি করবে। রিটার্নিং অফিসার হিসেবে তিনি নাগরিকদের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top