News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক সম্মেলনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি তুলে ধরলেন দক্ষিণ জেলা শাসক
Image

সাংবাদিক সম্মেলনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি তুলে ধরলেন দক্ষিণ জেলা শাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ এপ্রিল: পশ্চিম ত্রিপুর আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী ১৯ এপ্রিল। প্রশাসনিকভাবে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে,কত জন ভোটার, কতটা পোলিং ষ্টেশন সহ নির্বাচন সংক্রান্ত  চূড়ান্ত প্রস্তুতি  বিষয় নিয়ে  আজ দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন দক্ষিণ জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল।

জেলাশাসক বলেন পশ্চিম ত্রিপুরা আসনে জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটার ১,৪৫,৮৭৮ জন। তার মধ্যে রাজনগরে ২৫৬৬৫ পুরুষ ভোটার ও ২৩০০৩ জন মহিলা ভোটার, বিলোনীয়ায় ২২৬৭৪ পুরুষ ভোটার, ২২২৯৪ মহিলা ভোটার, শান্তিরবাজারে ২৬০৬৩ পুরুষ ভোটার ও ২৬১৭৯ মহিলা ভোটার।

দক্ষিণ জেলায় মোট ১৭২ +১টি পোলিং ষ্টেশন রয়েছে। তার মধ্যে রাজনগরে ৫৫ , বিলোনীয়ায় ৫৩ টি , শান্তিরবাজারে ৬৪ টি পুলিং স্টেশন রয়েছে। মডেল ভোটকেন্দ্র পুরুষ পরিচালিত ভোটকেন্দ্র যুব পরিচালিত ভোট কেন্দ্রে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট দান সামগ্রী নিয়ে রওনা দেবেন ভোট কর্মীরা। সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। সুস্থ ও শান্তিপূর্ণ অবাধ নির্বাচন প্রশাসনের একমাত্র লক্ষ্য। প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট পোলিং ষ্টেশন নির্ধারণ করার লক্ষ্যে বিএলও উপস্থিত থাকবে।নির্বাচন সম্বন্ধে যেকোন বিষয়ে সাহায্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। টোল ফ্রি নম্বর ১৯৫০, জেলা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার০৩৮২৩২২৪২৪০, হোয়াটসঅ্যাপ নম্বর৮৪১৪৮৩১৩৬।

এদিনের সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলার জেলা শাসক ডাঃ সিদ্বার্থ শিব জসোয়াল, ওঅতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top