নিজস্ব প্রতিনিধি, আগরতলা, তেলিয়ামুড়া, ৯ আগস্ট৷৷ মঙ্গলবার সাত সকালে রাজধানীর অভয়নগরে স্বামীর সঙ্গে বাইকে চড়ে যাওয়ার সময় লরি চাপায় স্ত্রী অরুপা সাহা রায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ স্বামী ও শিশু সন্তান আহত৷ এলাকায় চাঞ্চল্য৷
মঙ্গলবার সকালে স্বামী ও সন্তান সহ বাইকে করে যাচ্ছিলেন গৃহবধূ অরুপা সাহা রায়৷ এর মধ্যে তারা অভয়নগরস্থিত বাঁধ সংলগ্ণ স্থানে পৌঁছেন৷ একটি ইট বাহী টিআর০২-১৫২৪ নম্বরের একটি ইটবাহী লরি পেছন দিকে আসার সময় টিআর০১এইচ-৮৯৯৩ নম্বরের বাইকটিকে ধাক্কা দেয়৷ সে বাইকটিতেই স্বামী ও শিশু সন্তান সহ ছিলেন অহভাগী অরুণা সাহা রায়৷ ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান অরুপা৷ এরপর লরিটি তার উপর দিয়ে চলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের নিচে পড়ে যায়৷ ঘটনায় বাইক আরোহী গৃহবধূ অরূপা সাহা রায় এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত৷ তবে নিহতের স্বামী ও শিসু সন্তান অল্পবিস্তর চোট পেলেও তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে৷ ঘটনায় এলাকায় রীতিমত উত্তেজনার পরিস্থিতি কায়েম হয়৷ ছুটে আসেন পুলিশ ও দমকল বাহিনী৷ একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ আর এই দুর্ঘটনা রাস্তার পাশে সুড়কি ভাঙ্গার কারখানা তৈরি হওয়ার ফলেই বলে জানালেন জনৈকা এলাকাবাসী৷ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে চাঞ্চল্যের পাশাপাশি শোকাচ্ছন্ন পরিবেশ৷ পুলিশ এই দুর্ঘটনায় তথাকথিত তদন্তে নেমেছে৷
এদিকে, তুলসীবতী সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মারুতি গাড়ির ধাক্কা এক দোকান কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম অঙ্কুর সাহা৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অঙ্কুর সাহা নামে প্রতাপগড় সুভাষনগর এলাকার এক যুবক মেলারমাঠ এলাকায় একটি দোকানে কাজ করে৷ দোকান মালিক তাকে তুলসীবতী সুকল সংলগ্ণ এলাকায় পাঠিয়েছিলেন বকেয়া টাকা সংগ্রহ করে নিয়ে যাবার জন্য৷ সে অনুযায়ী তুলসীবতী সুকলের কাছে রাস্তা পারাপারের সময় ওই যুবক একটি মারুতি গাড়ির ধাক্কায় আহত হয়েছে৷ স্থানীয় লোকজন গাড়িটি আটক করেন৷ চাপে পড়ে চালক সে গাড়িতে করেই আহতকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে সে পালিয়ে গেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷
এদিকে, ফুটবল খেলা সেরে বাড়ী ফেরার পথে গুরুতর আহত হয়েছেন চালক সহ তিন ফুটবল খেলোয়াড়৷ দুইজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক একটা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৫ মাইল এলাকাায়৷
সংবাদে জানা গিয়েছে, পানীসাগর থেকে টিআর-০৩-জেড-০৩৮২ নম্বরের অল্টো গাড়ি করে তেলিয়ামুড়াতে ফিরছিল তিনজন ফুটবলার৷ আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় আসার পর বাক নিতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে৷ বিকট শব্দ শোনতে পেয়ে স্থানীয় জনগণ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ আহত চারজনের মধ্যে দিবা জমাতিয়া (২৫) এবং বিনয় কুমার জমাতিয়া (২৩) এর অবস্থা সঙ্কটজনক হওয়ায় এদিন রাতেই জি বি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ গাড়িটি আটক করেছে৷
পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম ছয়জন, সাত সকালে রাজধানীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















