News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বর্ণালঙ্কার চু‌রি, পু‌লি‌শের দ্বারস্থ দোকান মা‌লিক
Image

স্বর্ণালঙ্কার চু‌রি, পু‌লি‌শের দ্বারস্থ দোকান মা‌লিক

আগরতলা, ১১ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগরস্থিত রাজন জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে স্বর্ণালংকার চুরি কান্ডের মত ঘটনার পুনরাবৃওি ঘটে পানিসাগর বাজারের ভগবতী জুয়েলারিতে।প‌রে পু‌রো ঘটনাটি সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টে‌জে পরখ ক‌রে পু‌লি‌শের দ্বারস্থ হ‌লেন দোকান মা‌লিক।

ঘটনার বিবরণে প্রকাশ গত ছয় এপ্রিল দুপুর একটা একান্ন মিনিট নাগাদ পানিসাগর বাজারস্থিত ভগবতী জুয়েলারি নামক রেডিমেড স্বর্ণের দোকানে ক্রেতা সেজে এক চোর বেশ কিছু স্বর্ণালংকার হা‌তি‌য়ে বি‌শেষ বাহানায় গা ঢাকা দি‌তে সক্ষম হয়।কিন্তু এত‌দিন বিষয়‌টি জুয়েলারি মালিকের নজ‌রে প‌ড়ে‌নি।বর্তমান চৈত্র মা‌সে দোকা‌নের পুর‌নো স্টক মিলা‌তে গি‌য়ে গতকাল বিষয়‌টি নজ‌রে প‌ড়ে মা‌লিক প‌ক্ষের।প‌রে দোকা‌নের সিসি ক‌্যা‌মেরার ফুটেজ প্রত্যক্ষ করে দেখা যায় যে সে‌দিন ক্রেতা সেজে আসা ব্যাক্তিটি কৌশলে দোকান থেকে দু জোড়া কানের স্বর্ণালংকার চুরি করে নি‌য়ে গে‌ছে।এ ম‌র্মে আজ পানিসাগর থানায় অজ্ঞাত পরিচয়হীন চুরের বিরুদ্ধে মামলা রুজু করেন উক্ত দোকান মা‌লিক।এবার দেখার বিষয় পু‌লি‌শি তদ‌ন্তে সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টেজ দে‌খে উক্ত চোর‌কে পাকড়াও করা যায় কি না।

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top