News Flash

  • Home
  • Uncategorized
  • আশারামবাড়িতে মেগা স্বাস্থ্য শিবির , উপকৃত হলেন সহস্রাধিক জনগণ
Image

আশারামবাড়িতে মেগা স্বাস্থ্য শিবির , উপকৃত হলেন সহস্রাধিক জনগণ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ আগষ্ট৷৷ খোয়াই জেলার অন্তর্গত আশারামবাড়ীতে এলাকায় ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এবং ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার সহযোগিতায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার৷ সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলল মেগা স্বাস্থ্য শিবির৷ এই মেগা স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হলেন শিশু থেকে  বৃদ্ধ সকল অংশের মানুষ৷ প্রায় সারে বারোশ (১২৫০) জন মানুষ এই স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হলেন৷ বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সেবক-সেবিকা এবং ছাত্র ফেডারেশনের সেবক-সেবিকারা উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে মানুষ জনের সেবায় নিয়োজিত ছিলেন৷ উক্ত মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন টিটিএডিসি সদস্য গুরুপদ দেববর্মা৷ উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জন রায়, খোয়াই বিভাগীয় সম্পাদক প্রনব ধর, রাজ্য কমিটির সদস্যদ্বয় জীতেন সিনহা ও দ্বীপায়ন নাথশর্মা সহ অন্যান্যরা৷ মেগা স্বাস্থ্য শিবিরে ইএনটি, সনোগ্রাফী, ইসিজিস অপথালমোজি, অর্থপেডিক, ব্লাজ সোগার, হেপাটাইটিস ইত্যাদি সুবিধা পেলেন আশারমবাড়ী এলাকার মানুষজন৷ এর মধ্যে হেপাটাইটিস পরীক্ষা করা হয় ৩৬ জনের৷ মেগা স্বাস্থ্য শিবিরে আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন ২৫ জন রক্তদাতা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top