News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটারদের পরিচয়পত্রের ছবি বদল, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের
Image

ভোটারদের পরিচয়পত্রের ছবি বদল, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): মু্র্শিদাবাদে প্রযুক্তির মাধ্যমে ভোটারদের সচিত্র পরিচয়পত্রের ছবি বদল করছে তৃণমূল! অভিযোগ তুলে কমিশনে নালিশ জানাল কংগ্রেস। তাদের দাবি, মু্র্শিদাবাদের বেশ কিছু জায়গায় এ রকম হয়ে চলেছে।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ‘গড়’ বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা বেশি দেখা গিয়েছে বলে অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিককে সোমবার নালিশ জানিয়ে চিঠি দিয়েছে কংগ্রেস। তাতে দাবি করেছে, তৃণমূল নেতাদের একাংশ ভোটারদের থেকে সচিত্র পরিচয়পত্র, নথি সংগ্রহ করছেন। তার পর সেই পরিচয়পত্রের ছবি বদলে দিচ্ছেন। এ ভাবে আসলে নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে ‘প্রতারণা’-র চেষ্টা চলছে। এর ফলে আসন্ন নির্বাচন ‘প্রহসন’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে কংগ্রেস।

তৃণমূল জানিয়েছে, হারের ভয়েই এ সব করছেন অধীর। পাল্টা কংগ্রেসকেই একহাত নিয়েছেন।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top