News Flash

  • Home
  • দেশ
  • হিন্দু বিবাহ আইনে কন্যাদান নয়, ‘সপ্তপদী’ জরুরি, জানাল হাইকোর্ট
Image

হিন্দু বিবাহ আইনে কন্যাদান নয়, ‘সপ্তপদী’ জরুরি, জানাল হাইকোর্ট

এলাহাবাদ, ৮ এপ্রিল (হি. স.): হিন্দু বিবাহ আইনে ‘কন্যাদান’ জরুরি নয়, এক মামলার প্রেক্ষিতে এমনই জানাল এলাহাবাদ হাইকোর্ট। তবে আদালত একইসঙ্গে জানিয়েছে, হিন্দু বিয়েতে ‘সপ্তপদী’ বা ‘সাত পাকে বাঁধা’ অত্যাবশ্যক।

সম্প্রতি আশুতোষ যাদব নামে এক ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ তাঁর দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর বিয়ে আইনত বৈধ নয়, কারণ হিন্দু বিবাহ আইন অনুসারে বিয়ের স্বীকৃতির জন্য ‘কন্যাদান’ রীতি প্রচলিত। তাঁর বিয়েতে তা হয়নি।

আশুতোষ প্রথম নিম্ন আদালতের দ্বারস্থ হন। সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টের বিচারপতি সুভাষ বিদ্যার্থী তাঁর পর্যবেক্ষণে বলেন, “হিন্দু বিবাহ আইনে বিয়ের অত্যাবশ্যক রীতি হিসাবে সাত পাকে বাঁধা বা সপ্তপদীর উল্লেখ রয়েছে। কিন্তু বিয়ের সময় কন্যাদান হয়েছে কি না তা বিচার্য নয়। তিনি আশুতোষের আবেদন খারিজ করে দেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top