News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন ও রামনগরের উপনির্বাচনে ইভিএম কমিশনিং শুরু
Image

পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন ও রামনগরের উপনির্বাচনে ইভিএম কমিশনিং শুরু

আগরতলা, ৬ এপ্রিল:পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ইভিএমের কমিশনিং শুরু হয়েছে। আগরতলায় লোকসভা ও রামনগর উপনির্বাচনে ইভিএমের কমিশনিং আজ উমাকান্ত স্কুলের অডিটরিয়ামে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কমিশনিং-র কাজ আগামীকালও চলবে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকগণ।

এদিন রিটার্নিং অফিসার ডাঃ বিশাল কুমার জানিয়েছেন,পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ ইভিএম রয়েছে তার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, প্রায় এক হাজারের কাছাকাছি ইভিএম রয়েছে। যার মধ্যে ৭৯৩ টি ভোট কেন্দ্রের জন্য এবং বাকি গুলি রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

তিনি জানান, যাতে করে নির্বাচনের দিন কোন ইভিএম মেশিনে যান্ত্রিক গোলোযোগ দেখা দিলে ভোট গ্রহন পর্ব বিঘ্নিত না হয়। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন রিটার্নিং অফিসার।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top