News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে দলীয় কৰ্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ম‌নোনয়ন দা‌খিল কং‌গ্রেস প্রার্থী হা‌ফিজ র‌শিদের
Image

করিমগঞ্জে দলীয় কৰ্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ম‌নোনয়ন দা‌খিল কং‌গ্রেস প্রার্থী হা‌ফিজ র‌শিদের

করিমগঞ্জ (অসম), ৪ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জে দলীয় কৰ্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ম‌নোনয়ন দা‌খিল করেছেন কং‌গ্রেস প্রার্থী হা‌ফিজ র‌শিদ আহমদ চৌধুরী।

আজ বৃহস্প‌তিবার, বিশাল মিছিল করে এসে জেলা নির্বাচ‌নী আধিকা‌রিক মৃদুলকুমার যাদবের কা‌ছে ম‌নোনয়ন পত্র দা‌খিল করছেন সাত নম্বর করিমগঞ্জ লোকসভা আস‌নের কংগ্ৰেস প্ৰাৰ্থী হাফিজ র‌শিদ আহমদ চৌধুরী।

এদিন বেলা একটায় ম‌নোনয়ন পত্র পেশ করেছেন হাফিজ র‌শিদ আহমদ চৌধুরী। তাঁর সঙ্গে দ‌লীয় কর্মী-সমর্থক‌দের ভিড় ছিল চো‌খে পড়ার মতো। দুপুরে কা‌নিশাইল থে‌কে বাদ্যযন্ত্র সহযো‌গে হুড খোলা মাহিন্দ্র থারে দাঁড়িয়ে বিশাল কর্মী-সমর্থককে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হা‌ফিজ র‌শিদ আহমদ চৌধুরী আসেন জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে। তার পর মাহিন্দ্র থার থেকে নেমে দলের প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতি যথাক্রমে সতু রায় ও রজত চক্রবর্তী সহ চারজনকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার মৃদুল যাদবের হাতে তাঁর মনোনয়নপত্র তুলে দেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ র‌শিদ আহমদ চৌধুরী।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top