News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে : জিতেন্দ্র
Image

বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে : জিতেন্দ্র

আগরতলা, ৩ এপ্রিল: বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই। কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে। গণতন্ত্রের খুন হলে শুধু ব্যক্তি খুন হবে না প্রজন্ম খুন হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বাম ও কংগ্রেসের জমানায় কর্মীদের খুনের ঘটনা স্বীকার করে বিজেপিকে বিঁধলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, শাসক দল বিভিন্ন নির্বাচনী জনসভায় এবারে সিপিএমের জমানা জব্দ হবে বলে বেড়াচ্ছে। আসলে শাসক দল কর্মীদের মনোবল বাড়াতে এই উক্তি করছে। তাঁর কথায়, সিপিএমের সাথে কংগ্রেসের কর্মসূচিগত ফারাক ছিল, আছে এবং আগামীতে থাকবে। কিন্তু বিজেপি সরকারের হাত থেকে দেশের সংবিধানকে রক্ষা করতে বাম ও কংগ্রেস একজোট হয়েছে। বিজেপি ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে।

এদিন তিনি বলেন, বাম ও কংগ্রেসের আমলে কর্মীদের খুনের ঘটনা কেউই সর্মথন করছে না। বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই। কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে। গণতন্ত্রের খুন হলে শুধু ব্যক্তি খুন হবে না প্রজন্ম খুন হবে।

এদিনের সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, শাসক দল ইন্ডি জোটের প্রচারসজ্জা পুড়িয়ে ফেলেছে। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। জনগণ যেন উৎসবের মেজাজে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানানো হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top