News Flash

  • Home
  • দিনের খবর
  •  ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিকেশ ৮ মাওবাদী, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার
Image

 ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিকেশ ৮ মাওবাদী, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার

রায়পুর, ২ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৮ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এক দিন আগেই, সোমবার সুকমা জেলায় নিকেশ হয়েছিল এক মাওবাদী। আর মঙ্গলবার বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৮ মাওবাদী। পুলিশ জানিয়েছে, এনকাউন্টারস্থল থেকে একটি এলএমজি স্বয়ংক্রিয় অস্ত্র/বিজিএল লঞ্চার এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, মঙ্গলবার বিজাপুর জেলার গাঙ্গালুর থানার অধীনে কেন্দ্র-করচোলি বনাঞ্চলের কাছে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে গুলি বিনিময়ের পরে মোট ৮ নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নকশালদের বিরুদ্ধে এই অভিযানে সামিল ছিল বিজাপুর ডিআরজি, সিআরপিএফ, এসটিএফ এবং কোবরা দল। ঘটনাস্থল থেকে একটি এলএমজি অস্ত্র, বিজিএল লঞ্চার এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top