News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে শহীদ বিমল সিংহের শহীদান দিবস পালিত
Image

কমলপুরে শহীদ বিমল সিংহের শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩১ মার্চ: রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শহীদ বিমল সিংহের ২৭ তম শহীদান দিবস রূপসপুরের স্হায়ী শহীদ বেদীসহ কমলপুর ১০ টি অঞ্চলে স্মরণে শপথে যথাযথ মর্যাদার সহিত পালন করা হয় । ১৯৯৮ সালের ৩১ শে মার্চ আভাঙ্গার ঘাটে সন্ত্রাসবাদীদের গুলিতে তৎকালীন স্বাস্হ্যমন্ত্রী ও শ্রমিকনেতা বিমল সিংহ এবং তার সহোদর বিদ্যুৎ সিংহ নিহত হয়। এই দিনটি সন্ত্রাসবাদ বিরোধী দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথে পালন করে সি পি আই( এম ) ।

রূপসপুরে মূল শহীদ বেদিতে  মাল্যদান করেন সি পি আই (এম ) ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য কল্যানী রায়,কমলপুর মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য হরিমাধব শর্মা, অমর ভট্টাচার্য ,শহীদ পরিবারের সদস্য/সদস্যারাসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।

এখানে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস ।অঞ্জন দাস বলেন ২৬ বছর আগের সেই  দিনের দুপুরের রক্তাক্ত ,অভিশপ্ত ও ভয়ঙ্কর ঘটনাটি আমাদের মন থেকে কোনদিন মুছে যাবে না। উচ্চ শিক্ষিত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মতাদর্শ বৈজ্ঞানিক সমাজতন্ত্রেল আদর্শকে পাথেয় করে এই মানুষটি প্রতিদিন প্রতিপলে অসীম সাহসীকতার সঙ্গে সাধারণ মানুষের সমস্যা নিয়ে ঝাঁপিয়ে পড়তো সেই গরীবের বন্ধু কমরেড বিমল সিংহকে সাম্প্রদায়িক ও প্রতিক্রয়াশীল শক্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ত্রিপুরার সাম্য ,মৈত্রী আর একতার বন্ধনকে হত্যা করেছে ।

এদিন শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, বিগত দশ বছরে বিকাশ হয়েছে কয়েকজন কোটিপতির। এত দিনে মোদির প্রতিশ্রুতি অনুযায়ী ২০ কোটি যুবক-যুবতীর চাকরি দেবার কথ।সরকারি তথ্য বলছে দশ বছরে এক কোটি চাকরি ও হয় নি। মোদি সরকারের ঢালাও  বিজ্ঞাপনে যা আমরা পাই, তার সাথে দেশের অর্থনীতির মৌলিক ভিত্তির কোনও যোগাযোগ নাই। বর্তমান ভারতের আয় ও সম্পদের বৈষম্য ব্রিটিশ ভারত থেকে খারাপ। মোদি সরকার ২০৪৭ সাল দেখিয়ে ১৯৪৭ সালে টেনে নামাতে চাইছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্য অন্যতম হলো নির্বাচনী বন্ড। এই বন্ডের কথা আমরা সবাই জানি। এদিনের সভায় তিপ্রা মথার বিরুদ্ধেও একাধিক বিষয়ে সুর চড়িয়েছেন তিনি। 

Releated Posts

পথ দুর্ঘটনা: বিএসএফের তৎপরতায় প্রাণে রক্ষা ২২ যাত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার জলাবস্তি এলাকায় এক পথ দুর্ঘটনায় ২২ জন যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৫০ ফুট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top