News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পত্নীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবকের ওপর প্রাণঘাতী হামলা স্বামীর, গ্রেফতার অভিযুক্ত
Image

পত্নীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবকের ওপর প্রাণঘাতী হামলা স্বামীর, গ্রেফতার অভিযুক্ত

গোলাঘাট (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : পত্নীর সঙ্গে পরকীয়া সন্দেহে জনৈক যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা করেছেন স্বামী। ধারালো দা দিয়ে ওই যুবকের মাথা, হাত এবং ঘাড় সহ শরীরের বিভিন্ন অঙ্গ কুপিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে হামলাকারী জুগনু পুজর।

গোলাঘাটের জানপার এলাকার বাসিন্দা জুগনু পুজর নামের ব্যক্তির সন্দেহ, তার পত্নীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত শিবু পুজর নামের প্রতিবেশী যুবক। ওই সন্দেহের বশে শিবুর ঘরে ঢুকে দা দিয়ে উপর্যূপরি ঘা বসাতে থাকে জুগনু পুজর।

ঘটনার পর গুরুতরভাবে আহত শিবু পুজরকে প্রতিবেশীরা তার ঘর থেকে উদ্ধার করে গোলাঘাটে শহিদ কুশল কোঁওর অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করেছেন।

এদিকে লোমহর্ষক এ ঘটনার খবর পেয়ে জুগনু ও শিবুর বাড়ি গিয়ে হাজির হয় গোলাঘাট থানার পুলিশ। পুলিশ প্রাণঘাতী হামলাকারী জুগনু পুজরকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। গোটা ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে গোলাঘাট পুলিশ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top