News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের পাশেই আমেরিকা, খোঁচা কংগ্রেসের অ্যাকাউন্ট সিল নিয়েও
Image

কেজরিওয়ালের পাশেই আমেরিকা, খোঁচা কংগ্রেসের অ্যাকাউন্ট সিল নিয়েও

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর সেই ইস্যুতে মুখ খুলেছিল আমেরিকা। এরপরই বুধবার দিল্লিতে নিযুক্ত মার্কিন কূটনীতিক গ্লরিয়া বার্বেনাকে তলব করে পাঠানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। সেই তলবের পর ফের একবার মুখ খুলল ওয়াশিংটন। কেজরিকাণ্ডে গতকাল ম্যাথিউ মিলার ফের একবার বললেন, ‘এই গোটা ইস্যুর ওপর নজর রেখে চলেছে আমেরিকা।’ এদিকে তিনি এও বুঝিয়ে দেন,দিল্লিতে নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতকে তলবের বিষয়টিও তাদের নজরে আছে।

তবে দিল্লিতে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতকে কী বলা হয়েছে, এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব ম্যাথিউ মিলার দেননি। তিনি বলেন, ‘কূটনীতিকদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জনসমক্ষে বলব না। তবে সুষ্ঠ, অবাধ এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ার পক্ষেই আমেরিকা। আমার মনে হয়, কেউই সেই বিষয়ে দ্বিমত প্রকাশ করবে না। আমরা ব্যক্তিগত ভাবে আলোচনা করার সময়ও এই একই কথা তুলে ধরব।’

এদিকে শুধু কেজরির গ্রেফতারি নয়, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার বিষয়েও গতকাল মুখ খোলেন মার্কিন রাষ্ট্রদূত। এই বিষয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘কংগ্রেস অভিযোগ করেছে যে আয়কর দফতরের তরফ থেকে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর জেরে তাদের নির্বাচনে লড়াই করা কঠিন হয়ে যাবে। বিষয়টি নিয়ে আমরা অবগত। আমরা এই প্রতিটি ক্ষেত্রেই চাইছি যাতে সুষ্ঠ, অবাধ এবং স্বচ্ছ ভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।’

উল্লেখ্য, কেজরিওয়াল ইস্যুতে জার্মানিই প্রথম দেশ যারা বিবৃতি দেয়। বার্লিনে দেশটির বিদেশ মন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, আমরা মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিচারের ক্ষেত্রে এই দুটি বিষয়ে ভারত যত্নবান হবে, এটাই প্রত্যাশিত। এরপর আমেরিকাও হাঁটলো একই পথে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top