News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে অঙ্গীকারবন্ধ : ডাঃ মানিক সাহা
Image

জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে অঙ্গীকারবন্ধ : ডাঃ মানিক সাহা

আগরতলা, ২৮ মার্চ: রাজ্যে জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে অঙ্গীকারবন্ধ। আজ আমবাসায় মনোনয়ন দাখিল রেলীতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি দেবী সিং দেববর্মার সমর্থনে আয়োজিত জনসভায় এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন না হলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি বিশেষ করে ত্রিপুরা যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তা অতুলনীয়। প্রধানমন্ত্রী রাজ্যকে হীরা মডেল দিয়েছেন। তাঁর কটাক্ষ, বিজেপি, আইপিএফটি ও তিপরা মথার সমম্বয় দেখে বামগ্রেসের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে।

তাঁর দাবি, একতা থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার পরিকল্পনা বেশি দূর নেই। বিজেপি,আইপিএফটি ও তিপরা মথা একত্রে কাজ করে আগামীদিনে ত্রিপুরাকে আরও উন্নয়নের শিখরে পৌঁছে দেবে।

এদিনের ওই জনসভায় বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, নির্বাচনের ফলাফল জানার জন্য আগামী ৪ এপ্রিলের অপেক্ষা করতে হবে না। আজকের আমবাসার জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে আমি নিশ্চিত ত্রিপুরার দুইটি লোকসভা আসনে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top