News Flash

Image

ক‌রিমগ‌ঞ্জের চর‌গোলায় ‌সড়ক দুর্ঘটনা, হত পথচারী, প্রতিবা‌দে সড়ক অব‌রোধ

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : ক‌রিমগ‌ঞ্জ জেলা সদরের পার্শ্ববর্তী চর‌গোলায় সংঘটিত এক ‌সড়ক দুর্ঘটনা মৃত্যু হয়েছে জনৈক পথচারীর। নিহত ব্যক্তিকে স্থানীয় নাইরগ্রামের বাসিন্দা বছর ৬০-এর খলিলুর রহমান বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিবা‌দে চরগোলায় ৮ নম্বর জাতীয় সড়কে অব‌রোধ গড়ে তুলেন স্থানীয় উত্তেজিত জনতা।

জানা গে‌ছে, আজ বুধবার সকা‌লে বদরপুর থে‌কে এএস ১০ এ ৭৮৪০ নম্বরের এক‌টি অল্টো কার ক‌রিমগঞ্জের উদ্দেশ্যে আসছিল। কিন্তু চরগোলা এলাকায় এসে জা‌তীয় সড়‌কের পা‌শে দণ্ডায়মান পথচারী খ‌লিলুর রহমানকে অর্তকি‌তে ধাক্কা দেয়। ধাক্কায় তি‌নি সড়‌কে ছিটকে পড়েন। প্রচণ্ড রক্ত ঝরিয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ফেলেন তিনি।

এদিকে খ‌লিলুর রহমানের মৃতদেহ সড়কে রেখে অবরোধ গড়ে তুলেন এলাকার উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় করিমগঞ্জ সদর থানার পুলিশ। পুলিশ উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক ক‌রে। এর পর মৃতদেহটি জাতীয় সড়ক থেকে উদ্ধার করে তার ময়না তদন্ত করতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে ঘাতক অল্টো কারকে নি‌জে‌দের জিম্মায় নি‌য়েছে পুলিশ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top