News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত মোট নয়টি মনোনয়ন জমা পড়েছে : রিটার্নিং অফিসার
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত মোট নয়টি মনোনয়ন জমা পড়েছে : রিটার্নিং অফিসার

আগরতলা, ২৭ মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত মোট নয়টি মনোনয়ন জমা পড়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডাঃ বিশাল কুমার।

এদিন তিনি বলেন, আজ বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করেন।

১-ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াৎ, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) এর অর্ণব রায়, নির্দল প্রার্থী বলরাম দেববর্মা, নির্দল প্রার্থী (আদি বিজেপি) মিলনপদ মুড়াসিং, আমরা বাঙ্গালী দলের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী, এসইউসিআই (সি) এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ১-ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১১টা থেকে মনোনয়ন পত্র স্ক্রুটিনির কাজ শুরু হবে। ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে বলে জানান তিনি।

Releated Posts

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top