News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় জাহাজের ধাক্কায় ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি! ৬ জন শ্রমিক এখনও নিখোঁজ
Image

আমেরিকায় জাহাজের ধাক্কায় ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি! ৬ জন শ্রমিক এখনও নিখোঁজ

ওয়াশিংটন, ২৭ মার্চ (হি.স.): আমেরিকার বাল্টিমোরে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ফ্রা্নসিস স্কট কি-ব্রিজের একাংশ ভেঙে পড়ার পর যে ৬ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁরা আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। সবাই সেতু মেরামতির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, যতটা সময় অতিবাহিত হয়েছে এবং নদীর জলের ঠান্ডার তীব্রতা এতটাই বেশি, যে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে, আপৎকালীন দল দু’জনকে রাতেই জল থেকে উদ্ধার করে।

সিঙ্গাপুরের ওই পণ্যবাহী জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে কলোম্বোর উদ্দেশে যাত্রা শুরু করার পর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রা্নসিস স্কট কি সেতুর একটি স্তম্ভে ধাক্কা মারে। এর ফলে ব্রিজটির একাংশ প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে। জাহাজের ২২ জন ভারতীয় ক্রু-সদস্য নিরাপদে আছেন বলে খবর। ডুবে যাওয়ার আগে জাহাজটির থেকে একটি আপৎকাল সঙ্কেত পাঠানো হয়। সেতুটি ভেঙে পড়ার আগেই দু’মিনিটের মধ্যে সেখানে চলাচলকারী সব যানবাহন আটকে দেওয়া হয়। তার ফলেই বড় রকমের বিপর্যয় এড়ানো গিয়েছে। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর এ জন্য জাহাজের ক্রু সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, ব্রিজটি মেরামতির জন্য তিনি মার্কিন কংগ্রেস থেকে অর্থ সাহায্য চাইবেন।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top