News Flash

Image

পূর্ব দিল্লিতে বৈদ্যুতিক শক লেগে আহত ৬

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : পূর্ব দিল্লিতে বৈদ্যুতিক শক লেগে গুরুতর আহত হয়েছেন ৬ জন ব্যক্তি। দিল্লির মান্দাওয়ালিতে হোলি উৎসব পালনের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। পূর্ব দিল্লির পাণ্ডব নগর এলাকায় এদিন হাই টেনশন তারের আঘাতে বৈদ্যুতিক শক লেগে আহত হন একই পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশের এক আধিকারিক এদিন জানিয়েছেন, “হোলি উদযাপনের সময় পূর্ব দিল্লির পাণ্ডব নগর এলাকায় হাই-টেনশন তার থেকে বৈদ্যুতিক শক লেগে আহত হন একটি পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এখনও পর্যন্ত পরিবারের সদস্যদের শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top