News Flash

Image

মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: রবিবার এক ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক তরুণ। তার নাম জয়দ্বীপ দাস, জানা গেছে সে এল আই সি এর এজেন্ট হিসেবে কাজ করত।

আজ সকালে আগরতলার রাজধানী হোটেল সংলগ্ন এলাকায় একটি মালবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই তরুণ যুবক।

প্রতক্ষ্যদর্শীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ঘটনার খবর পেয়েই মৃতের মা হাসপাতালে গিয়ে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন। মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এখন ঘাতক গাড়িটিকে পুলিশ খুঁজে পায় কিনা সেটাই দেখার। দিনের আলোয় শহরের প্রাণকেন্দ্রে একটি গাড়ি পথচারিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কিভাবে পালিয়ে যায় সেটাই প্রশ্ন সাধারন মানুষের মধ্যে। কেননা এই দুর্ঘটনাস্থলের অনতিদূরেই রয়েছে ট্রাফিক পোস্ট। যেখানে দিনের অধিকাংশ সময়েই থাকে ট্রাফিক অফিসারদের নজরদারি।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top