News Flash

  • Home
  • খেলা
  • ইন্ডিয়া ব্লকের নতুন কমিটির বৈঠক অনুষ্ঠিত
Image

ইন্ডিয়া ব্লকের নতুন কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ: গত ২০ মার্চ ২৫ জনের এক কমিটি গঠন করেছে ইন্ডিয়া ব্লক। কমিটি গঠনের পর আজ নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠক শেষে বিস্তারিত আলোচনা করেছেন বিরোধী দলনেতা তথা কমিটির যুগ্ম আহ্বায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, আজকের এই বৈঠকে নির্বাচনী প্রচার কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।

তিনি বলেন, ইতিমধ্যেই বিজেপি দল প্রচারে নির্বাচনে বিভিন্ন আচরণ বিধি অমান্য করছে। এর বিরুদ্ধে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে মাতাবাড়ি এলাকায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। সেই কর্মসূচিতে পৃষ্ঠা প্রমুখদের হাতে এলাকার বিধায়ক অভিষেক দেবরায়ের নেতৃত্বে এক লিফলেট তুলে দেওয়া হয়েছে। সেই লিফলেটে একাধিক আপত্তিকর বিষয় রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

তাঁর কথায়, এই লিফলেটে লেখা আছে যে বাম সমর্থকদের চিহ্নিত করে বিজেপি দলে নিয়ে আসতে হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে চিহ্নিত চারটি বিধানসভা এলাকা থেকে ২৫ শতাংশ ভোট বিজেপি প্রার্থীর দখলে আনতে হবে। এছাড়াও আরও বিভিন্ন প্ররোচনামূলক বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তিনি। এইসব বিষয় নিয়ে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। শাসক দল লোকসভা নির্বাচনে যথেষ্ট ভয়ে রয়েছে। তাই চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে এদিন মন্তব্য করলেন জিতেন্দ্র চৌধুরী।

নির্বাচনী প্রচার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান,
আগামী ২৭ এবং ২৮ মার্চ পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করবেন। এই মনোনয়নপত্র প্রদানের কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষণীয় থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top