News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোট প্রচারে বেড়িয়ে বাদ্যযন্ত্রের তালে জনজাতিদের সাথে কোমর দোলালেন বিপ্লব
Image

ভোট প্রচারে বেড়িয়ে বাদ্যযন্ত্রের তালে জনজাতিদের সাথে কোমর দোলালেন বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ: সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রচারে এক প্রকার ঝড় চলছে শাসক দল বিজেপি। প্রচারে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রীও। আজ জনজাতি মা-বোনদের সাথে নৃত্যের তালে তালে ভোট প্রচার করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন বিপ্লব কুমার দেবের সমর্থনে মান্দাইয়ে এক পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রায় জনজাতি অংশের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছেলের মন্ত্রী বিকাশ দেববর্মাও। জনজাতি মা – বোনদের সঙ্গে বাদ্যযন্ত্রের তালে কোমর দুলিয়েছেন প্রার্থী বিপ্লব কুমার দেব। ব্যাপক জনজোয়ার এর মধ্যে দিয়ে এদিন এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে মন্দাইয়ে।

এদিকে রানিরবাজারেও আজ বিপ্লব কুমার দেবের সমর্থনে এক বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে। রানিরবাজারের অনুষ্ঠানে প্রার্থীকে থেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুলের মালায় এদিন প্রার্থীকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী। তারপরে শত শত যুবকদের উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা লোকসভার আসরের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি দলই প্রচারে অংশগ্রহণ করছে। তবে শাসক বিজেপি প্রচারের দৌড়ে অনেকটাই এগিয়ে তার বলার অপেক্ষায় রাখে না। শুধু প্রচারই নয়, নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সাংগঠনিক বৈঠক সারছেন নেতৃত্বরা। লক্ষ্য একটাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজের দুটি আসনে বিজেপির রেকর্ড সংখ্যক ভোট নিয়ে জয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top