News Flash

Image

শুক্রবার সহস্র কণ্ঠে গীতাপাঠ রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ: রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে আগামী ২২শে মার্চ শুক্রবার, সকাল ৯ টা থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শ্রীশ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। 

তিনি জানান, এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের অর্থ্যাৎ পরম পূজনীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অধক্ষজানন্দ দেবতীথজী মহারাজ গোবর্ধন পীঠ, অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী শ্রী চিত্ত মহারাজ, জগন্নাথজিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তিকমল বৈষ্ণব মহারাজ এবং আরও অন্যান্য বিভিন্ন মঠের সাধুসন্ত উপস্থিত থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে ধর্মীয় আলোচনা করবেন।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top