News Flash

  • Home
  • খেলা
  • ৪র্থ নর্থইস্ট গেমস ২০২৫-এ ত্রিপুরায়
Image

৪র্থ নর্থইস্ট গেমস ২০২৫-এ ত্রিপুরায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।   আগামী বছর নর্থইস্ট গেমসের আসর বসছে ত্রিপুরায়। বিষয়টা শুধু এখন চূড়ান্ত করনের অপেক্ষায়। একদিকে তৃতীয় নর্থইস্ট গেমসের জমজমাট আসর চলছে নাগাল্যান্ডের কোহিমায়। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবর্গ বিশেষ করে নর্থইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিশেষ বৈঠকে আগামী দিনে নর্থইস্ট গেমসের রূপরেখা নিয়ে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত নর্থইস্ট গেমসে ইভেন্ট সংখ্যা ন্যূনতম ১২টি রাখার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এমন ইভেন্টই রাখা হবে যাতে অন্ততপক্ষে ছয়টি রাজ্য দল অংশগ্রহণ করার এন্ট্রি দেবে এবং অংশ নেবে। আগামী বছর ত্রিপুরায় চতুর্থ নর্থইস্ট গেমস এর আসর আয়োজনের প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হয়।‌ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ত্রিপুরা ওলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান তথা এবারকার আসরে ত্রিপুরা দলের শ্যেফ দ্যা মিশন রতন সাহা। বৈঠকে ত্রিপুরা থেকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সুজিত রায় এবং রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী মন্টু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী বছর রাজ্যে চতুর্থ নর্থইস্ট গেমস আয়োজনের বিষয়ে ইতোমধ্যে নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা বৃন্দ ত্রিপুরা সফরে আসবেন এবং সরেজমিনে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো সংক্রান্ত বিষয় প্রত্যক্ষ করে এতে সিলমোহর দেবেন। ‌ নর্থইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের এ ধরনের পজিটিভ চিন্তাধারায় ত্রিপুরার পক্ষ থেকে চেয়ারম্যান ও সেক্রেটারি ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top