News Flash

  • Home
  • Uncategorized
  • নার্সিং পড়াতে রাজী হয়নি স্বামী, বিয়ের দুই মাসেই আত্মঘাতী স্ত্রী
Image

নার্সিং পড়াতে রাজী হয়নি স্বামী, বিয়ের দুই মাসেই আত্মঘাতী স্ত্রী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ শেষ রক্ষা করা গেল না হেনা আকতারকে৷ বিয়ের মাত্র দুই মাস পাঁচদিনের মাথায় মৃত্যু হল তার৷ সোনামুড়ার উলুবাড়ি এলাকার গৃহবধূ হেনা আকতার গত ২২ জুলাই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে ক্ষোভে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ হয়েছিল৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছিল৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে হেনা আকতার৷ জানা যায়, পাঁচ বছর ধরে বিশালগড়ের রঘুনাথ পুরের হেনা আকতারের প্রণয়ের সম্পর্ক ছিল সোনামুড়ার উলুবাড়ির জয়নাল মিয়ার সঙ্গে৷ বিয়ের আগে থেকেই কথা ছিল সুযোগ পেলে হেনাকে নার্সিংয়ে পড়াতে হবে৷ যথারীতি নার্সিংয়ে পড়ার সুযোগও পায় হেনা৷ কিন্তু বিয়ের পর বিয়ের পূর্ব বর্তী প্রতিশ্রুতি পালন করতে গড়রাজি হয় স্বামী জয়নাল ও তার পরিবারের লোকজনরা৷ তাতেই বিপত্তি৷ তাদের মধ্যে কলহ চরম আকার ধারণ করে৷ এরই শেষ পরিণতি হিসেবে গত ২২ জুলাই  রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে অভিমানীনি হেনা আকতার৷ তার শরীরের ৮০ শতাংশই ঝলসে গিয়েছিল৷ তাকে বাঁচানোর যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে৷ তার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ মূলে পুলিশ হেনার স্বামী জয়নাল মিয়া এবং শাশুড়ি খালেদা মিয়াকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top