News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির মধ্যেও প্রচারে যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
Image

বৃষ্টির মধ্যেও প্রচারে যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

বারুইপুর, ১৮ মার্চ (হি.স.) : রোদ, প্রচণ্ডর গরমের মধ্যেই গত কয়েকদিন ধরে রোড শো, জনসংযোগ, কর্মীসভা সবই করেছেন তৃণমূলের যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এবার বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচার সারলেন তিনি।

সোমবার সকালের ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার সারেন তিনি। এদিন প্রথমে বারুইপুর পূর্ব বিধানসভার উত্তরভাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃষ্টিতে ভিজে ভিজে প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী ও রামনগর দু’নম্বর অঞ্চলের প্রধান। এরপর এই বিধানসভা কেন্দ্রের বেলেগাছি, রামকৃষ্ণপল্লী সহ একাধিক জায়গায় একইভাবে প্রচার সারেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বলেন, “রোদ জল বৃষ্টির মধ্যেও তৃণমূল কর্মী সমর্থকরা মানুষের কাছে প্রচার করেন। আজ বলে নয় সব সময় মানুষের পাশে থেকেছে, বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে প্রচার সারবো। আর এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে ছিল, আছে, থাকবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top