News Flash

  • Home
  • বিদেশ
  • লিগ আঁতে : ৩ ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি, গোল পেলেন এমবাপেও
Image

লিগ আঁতে : ৩ ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি, গোল পেলেন এমবাপেও

প্যারিস, ১৮ মার্চ (হি.স.) : ৩ ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি। সেই সঙ্গে লিগ আঁতে তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপেও। শুধু গোল নয়, করলেন হ্যাটট্রিকও। চলতি লিগে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। আর তাঁর এই দারুণ নৈপুণ্যে জয়ের পথে ফিরল পিএসজি এবং বজায় রাখলো শীর্ষস্থান। রবিবার রাতে মোঁপেলিয়ের মাঠে ৬-২ গোলে জিতেছে শিরোপাধারীরা। অন্য ৩ গোলদাতা হলেন ভিতিনিয়া, লি কাং-ইন ও নুনো মেন্দেস। আর মোঁপেলিয়ের হয়ে ব্যবধান কমান নর্দিন ও সেভেনিয়ের। তবে দ্বিতীয়ার্ধে আর কোনও প্রতিরোধই গড়তে পারেনি মোঁপেলিয়ে। এই জয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে ১৭ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৫৯। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রেস্ত। আর ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মোঁপেলিয়ে।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বজুড়ে ভারতীয় মিশনের উদ্যোগ, বিভিন্ন দেশে আয়োজিত বিশেষ যোগ সেশন

লন্ডন, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলির উদ্যোগে…

ByByNews Desk Jun 21, 2026

হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে ফিরছে তিন ভারতীয় তেলবাহী জাহাজ, বহন করছে ৮.৬ লক্ষ মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): ভারতের সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তিনটি ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার…

ByByNews Desk Jun 21, 2026

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সুইজারল্যান্ডে রওয়ানা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ওয়াশিংটন, ২১ জুন (আইএএনএস): ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবাননে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে…

ByBySandeep Biswas Jun 21, 2026

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top