ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে চাম্পামুড়া কোচিং সেন্টার। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ ম্যাচের মাথায় চাম্পামুড়া কোচিং সেন্টার ছয় উইকেটের ব্যবধানে মৌচাক কোচিং সেন্টার কে পরাজিত করেছে। বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে দিনের দ্বিতীয় খেলায় মৌচাক কোচিং সেন্টার টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত কুড়ি ওভারে ৬ উইকেটে ৫৭ রান সংগ্রহ করলে, জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া কোচিং সেন্টার ১৪.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের মেঘা দাস সর্বাধিক কুড়ি রান সংগ্রহ করলেও সতীর্থ গিয়া মন্ডল (২/৪) দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পায়।

মহিলা টি-২০ ক্রিকেটে মৌচাককে হারিয়ে প্রথম জয় চাম্পামুড়ার
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















