News Flash

  • Home
  • খেলা
  • ‌মৌচৈতির সেঞ্চুরি, মামনের ৮ উইকেট সহজ জয় পেলো এগিয়ে চলো সংঘ
Image

‌মৌচৈতির সেঞ্চুরি, মামনের ৮ উইকেট সহজ জয় পেলো এগিয়ে চলো সংঘ

এগিয়ে চলো সঙ্ঘ-‌২৯৯/‌‌২

বিদ্যাসাগর-‌ ১৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সহজ জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের অন্যতম ওপেনার মৌচৈতি দেবনাথের ব্যাটিং তান্ডব। তাতেই বড় ব্যবধানে জয় পেলো এগিয়ে চলো সঙ্ঘ। ২৮২ রানের বড় ব্যবধানে পরাজিত করলো বিদ্যাসগর ইউ এম বি কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেট আসরে। তালতলা স্কুল মাঠে সুজন সরকারের মেয়েদের নির্বিশ বোলিংকে পূজি করে এইগয়ে চলো সঙ্ঘ নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে পাহাড় সমান ২৯৯ রান করে। ওপেনিং জুটিতে তানিশা দাসকে সঙ্গে নিয়ে ২১১ রান যোগ করে কার্যত নতুন রেকর্ড গড়েন মৌচৈতি। এগিয়ে চলোর ওপেনারটি ৬৯ বল খেলে ২৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৫ রান করেন। এছাড়া তানিশা ৪৬ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ রান করেন। এছাড়া মামন রবি দাস ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৩ রান। জবাবে খেলতে নেমে মামন রবি দাসের স্বপ্নের বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি বিদ্যাসাগরের মেয়েরা। দল গুটিয়ে যায় মাত্র ১৭ রানে। দল সর্বোচ্চ ১১ রান পায় অতিরিক্ত খাতে। দলের ৯ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। এগিয়ে চলোর পক্ষে মামন রবিদাস ২ রানে ৮ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top