News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব- ২০ জাতীয় ফুটবল আসরে ত্রিপুরার অবস্থান সহজ গ্রুপে
Image

অনূর্ধ্ব- ২০ জাতীয় ফুটবল আসরে ত্রিপুরার অবস্থান সহজ গ্রুপে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ত্রিপুরা দলের প্রথম ম্যাচ অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ১১ মে তে। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ পুরুষদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্রীড়া সূচি তৈরি হয়েছে। অংশগ্রহণকারী ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। ‌ প্রতিটি গ্রুপে চারটি করে দল রাখা হয়েছে। ত্রিপুরার অবস্থান “জি” গ্রুপে। এই গ্রুপের অন্য তিনটি দল হল মধ্যপ্রদেশ, আসাম এবং অরুণাচল প্রদেশ। রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ আসামের বিরুদ্ধে। খেলা ১৩ মে। গ্রুপ লীগে তৃতীয় তথা অন্তিম ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে। খেলা ১৫ই মে। এদিকে এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্য দলের প্রস্তুতি চলছে জোর কদমে। গ্রুপ লিগে রাজ্য দল সাফল্য পাবে বলে ক্রীড়া মহলের প্রত্যাশা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top