ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ত্রিপুরা দলের প্রথম ম্যাচ অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ১১ মে তে। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ পুরুষদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্রীড়া সূচি তৈরি হয়েছে। অংশগ্রহণকারী ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল রাখা হয়েছে। ত্রিপুরার অবস্থান “জি” গ্রুপে। এই গ্রুপের অন্য তিনটি দল হল মধ্যপ্রদেশ, আসাম এবং অরুণাচল প্রদেশ। রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ আসামের বিরুদ্ধে। খেলা ১৩ মে। গ্রুপ লীগে তৃতীয় তথা অন্তিম ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে। খেলা ১৫ই মে। এদিকে এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্য দলের প্রস্তুতি চলছে জোর কদমে। গ্রুপ লিগে রাজ্য দল সাফল্য পাবে বলে ক্রীড়া মহলের প্রত্যাশা।

অনূর্ধ্ব- ২০ জাতীয় ফুটবল আসরে ত্রিপুরার অবস্থান সহজ গ্রুপে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















