News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সন্দেশখালির মহিলারা
Image

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সন্দেশখালির মহিলারা

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : সন্দেশখালির ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ১১ জন নির্যাতিত। এঁদের মধ্যে পাঁচ জন মহিলা এবং ছ’জন পুরুষ। রাষ্ট্রপতিকে নিজেদের নির্যাতনের কথা জানিয়ে প্রতিকার চেয়েছেন ওই ১১ জন। রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে কথা বলেছেন। এমনকি, দুঃখপ্রকাশও করেছেন।

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে সন্দেশখালির ‘নির্যাতিত’দের নিয়ে গিয়েছিলেন সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ড. পার্থ বিশ্বাস। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে পার্থবাবু জানান, সন্দেশখালির বিষয়টি সরাসরি নির্যাতিতদের মুখ থেকেই যাতে রাষ্ট্রপতি জানতে পারেন, তাই সন্দেশখালির মহিলা এবং নির্যাতিত পুরুষদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন।

রাষ্ট্রপতি তাঁদের কথা শুনেছেন। সন্দেশখালির ঘটনা নিয়ে দুঃখও প্রকাশ করেছেন। একই সঙ্গে এ ব্যাপারে সহানুভূতি জানিয়েছেন। তবে এ ব্যাপারে পদক্ষেপ করা নিয়ে কোনও আশ্বাস রাষ্ট্রপতি দিয়েছেন বলে জানাননি পার্থ।

উল্লেখ্য, এর আগেও সন্দেশখালির ঘটনা নিয়ে রিপোর্ট গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে। জাতীয় তফসিলি জাতি এবং জনজাতির কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনও চিঠি দিয়েছিল তাঁকে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top