News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট
Image

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট

যোরহাট (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : ঘুষের টাকা নিতে গিয়ে অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের আধিকারিকদের হাতে ধৃত যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট মুনমুন সেন।

প্রাপ্ত খবরে প্রকাশ, জনৈক সরকারি কর্মচারীর পে বিল প্ৰক্ৰিয়াকরণের বিনিময়ে যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট মুনমুন সেন মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। দাবির টাকা দিতে অপারগ কর্মচারী অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের দ্বারস্থ হয়ে এ সম্পর্কে একটি এজাহার দাখিল করেন।

এজহারের ভিত্তিতে মামলা রুজু করে ভিজিল্যান্স সেলের আধিকারিকরা অভিযোগকারীকে অভিযুক্ত জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্টকে পাকড়াও করতে প্রয়োজনীয় ছক কষে দেন। কষা ছক অনুযায়ী আজ বৃহস্পতিবার অগ্রিম কিস্তি হিসেবে ২ হাজার টাকা অগ্রিম কিস্তির ২ হাজার টাকা জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্টকে দিতে যান। তখনই অন্য নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে হাতেনাতে মুনমুন সেনকে ধরেন অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের আধিকারিকরা।

ধৃত যোরহাট ট্রাজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট সেনের বিরুদ্ধ এসিবি থানায় ২৩/২০২৪ নম্বরে দুৰ্নীতি প্ৰতিরোধ আইন, ১৯৮৮-এর ধারা ৭(ক)-এর অধীনে গ্রেফতার করে তদন্ত চালিয়েছে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top